লাকসামে গাঁজা, বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নেকবর হোসেন
কুমিল্লায় গাঁজা, বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৪ অক্টোবর মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার বিজরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজির ছেলে মোঃ জুয়েল হোসেন (২৪), একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মোঃ আল আমিন মিজি (২৫)।

Post Inside

এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব জানায়-আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!