শহীদ মোহছেন হাবিব একজন নিবেদিত সৈনিক ছিলেন -এম এ মতিন

চট্টগ্রাম থেকে ফিরে জাহাঙ্গীর আলম জাবির।।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের উদ্যােগে শহীদ মোহছেন হাবিব (রহ.) এর ২০ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল দুপুরে ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা এম এ মতিন এর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব গোলামুর রহমান আশরাফ শাহ,প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার,ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মারুফ রেজা।

Post Inside

এ সময় জননেতা এম মতিন বলেন,শহীদ মোহছেন হাবিব বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন নিবেদিত সৈনিক ছিলেন। সুন্নিয়ত প্রতিষ্ঠায় আল্লামা শেরে বাংলা (রহ.) এর দর্শন প্রচারে নিজেকে সবসময় অগ্রগামী রেখেছেন। বিগত ২০ বছর পূর্বে ২০০১ সালের ৮ সেপ্টেম্বর, ঐতিহাসিক লালদিঘী ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা-সমাবেশে চন্দনাইশ হারলা নয়াহাট থেকে গাড়ী বহর নিয়ে আসার পথে আনোয়ারা জয়কালীরহাট এলাকায় গাড়ী থেকে ছিটকে পড়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।

আজ এই অগ্রসৈনিকের রাজনীতির ময়দানে অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

উপস্হিত ছিলেন ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, অর্থ সম্পাদিত মোঃ তাবারুক হোছাইন, প্রকাশনা সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, পি এইচ ডি অধ্যয়নরত মাওলানা মোঃ জসিম উদ্দিন মিয়াজী, কেন্দ্রীয় সদস্য কাজী মুহাম্মদ আরাফাত,শাহিদুল হক মামুন, আবদুল হান্নান, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

পরিশেষে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধমে স্মরণসভা সম্পন্ন হয়।

বার্তা প্রেরক
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা থেকে।

আরো পড়ুন
error: Content is protected !!