
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে হোমনা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মো. রাজু আহমেদ সরকারকে আহ্বায়ক এবং ডাক্তার আব্দুর রহিম মেম্বারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাহবুব আলম মাস্টারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মো. মাসুদ পারভেজকে সাংগঠনিক সম্পাদক, মো. সেলিমকে সিনিয়র যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এবং মো. কাইয়ুমকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল্লাহ শিশির এবং সদস্য সচিব মো. রবিউল মনির চৌধুরী কমিটির দলীয় প্যাডে স্বাক্ষর করেন।