কুমিল্লা মহানগর কৃষকলীগের ১৬ নং ওয়ার্ড কর্মী সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি।। ০২ এপ্রিল ২২
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানে কুমিল্লা মহানগর কৃষকলীগ ১৬ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর সংরাইশ সালেহা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।

Post Inside

কৃষকলীগ ১৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আমির হোসেন, কাউন্সিলর নেহার বেগম, মহানগর কৃষকলীগের সদস্য আব্দুল হালিম শেখসহ আরো অনেকে।

এ সময় মহানগর, ওয়ার্ড আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!