দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

মো. জাকির হোসেন।।
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক, এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালায়।

উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষণ নগর নাজিরা বাজার অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

Post Inside

বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম এর নির্দেশে ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক, এস আই কাজী মোঃ হাসান উদ্দিন, এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়।

সোমবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর (নাজিরা বাজার) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আমিনুল ইসলাম প্রকাশ রাব্বির পরিচালিত একটি সিএনজির গ্যারেজের ভিতর থেকে ৫ কেজি গাঁজা সহ আটক করে। মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রকাশ রাব্বি হলো উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।

এব্যপারে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে সোমবার বিকালে। কুমিল্লা কোর্টের মাধ্যমে বুড়িচং থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করে।

আরো পড়ুন
error: Content is protected !!