সাংস্কৃতিক জোট ও কালচারাল কমপ্লেক্স এর পক্ষ থেকে এমপি বাহার’কে ফুলের শুভেচ্ছা

আশিকুর রহমান আশিক।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দীন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত দ্বিতীয়বারের মতো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা ও জেলা কালচারাল কমপ্লেক্স এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটস্থ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা ও জেলা কালচারাল কমপ্লেক্স এর নেতৃবৃন্দ।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বসু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, সহ-সভাপতি অচিন্ত্য দাস টিটু, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স এর সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহি সদস্য ডাক্তার তীপ্তীস চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, মোঃ খোরশেদ আলম, কালচারাল কমপ্লেক্স এর সদস্য তাহমিনা বেগম সহ সাংস্কৃতিক জোটের সকল নেতৃবৃন্দরা।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ নিয়াজ পাবেল।

এমপি বাহার বলেন ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে সকাল ৯টায় টাউন মাঠ থেকে র‍্যালি করে নগর উদ্যান বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন জানাবেন। এছাড়াও সাংস্কৃতিক জোটের সকলকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, এবং ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করার কথা বলেন তিনি।

আরো পড়ুন
error: Content is protected !!