কুমিল্লায় সিএনজি ভর্তি ১৪৩ বোতল ফেন্সিডিল’সহ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভুবনঘর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৪৩ বোতল ফেন্সিডিল’সহ মোজাম্মেল হোসেন সায়মন (১৯)নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

Post Inside

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃত সায়মান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভূবনঘর গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!