বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিঃ জয়নাল আবেদীনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গোলাম কিবরিয়া।।
আজ হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাহেবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিদা আক্তার।

প্রধান আলোচক ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম মাস্টার। অনুষ্ঠানে হরিপুর-জরুইন গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Post Inside

এর পূর্বে গত ১১ জনুয়ারি ২০২৩ বুধবার যদুপুর গ্রামে কম্বল বিতরণ করেন এবং আগামী ২১ জানুয়ারি শনিবার আরাগ আনন্দপুর এবং বুড়িচং গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এভাবে বুড়িচং সদর ইউনিয়নের সাতটি গ্রামে (বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, জরুইন, জগতপুর ও পূর্ণমতি) মোট পনের শত কম্বল ও চাদর বিতরণ করেন জনাব জয়নাল আবেদীন চেয়ারম্যান।

উল্লেখ্য ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান গত বছরও বুড়িচং সদর ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর পিতার নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষা বৃত্তি প্রকল্পের মাধ্যমে ২০১৬ সাল হতে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন।

আরো পড়ুন
error: Content is protected !!