কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে অভি নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শাওন আহমেদের ছেলে।

স্বজনদের সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় অভি। বেশ কিছুক্ষণ পর স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন।

Post Inside

একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় খুজে পাওয়া যায়। এরপর দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জাহান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

আরো পড়ুন
error: Content is protected !!