৬০ বিজিবি কর্তৃক ৮৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মোঃ শরিফ খান আকাশ।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন গংগানগর নামক স্থান হতে গত ২৫ জানুয়ারি ভোরে ৮৯,১০,০০০/- (ঊননব্বই লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ১৬২০ পিস ভারতীয় বিভিন্ন এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করে।

বিজিবি আরো জানায় সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে।

Post Inside

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।

আরো পড়ুন
error: Content is protected !!