শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনসচেতনতা মূলক সভায় মিলিত হয়।

Post Inside

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামছুল আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ সফি উল্লাহ ও গীতা পাঠ করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী হরে কৃষ্ণ বৌদ্ধ।

আরো পড়ুন
error: Content is protected !!