দেশে শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের প্রতীক হচ্ছে লাঙ্গল -সৈয়দ ইফতেখার আহসান

স্টাফ রিপোর্টার।।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান বলেন, “শান্তির জন্য প্রয়োজন পরিবর্তন, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে লাঙ্গল।”জাতীয় জীবনে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য পরিবর্তনের কোনো বিকল্প নেই

Post Inside

শনিবার (৭ ফেব্রুয়ারি ) সারাদিন ব্যাপি দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকায় ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সৈয়দ ইফতেখার আহসান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অনিয়ম ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জনগণ এখন শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। এই লক্ষ্য বাস্তবায়নে একটি কার্যকর ও জনগণের প্রতিনিধিত্বশীল পরিবর্তন অপরিহার্য।

তিনি আরও বলেন, “লাঙ্গল হচ্ছে পরিশ্রমী মানুষের প্রতীক, গ্রাম-বাংলার আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা লাঙ্গল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক খোকন আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাদেক, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হক নাইম সহ ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!