রমজান আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়- বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিলে বক্তারা

বুড়িচং প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২টায় বুড়িচং উপজেলা সদরে অবস্থিত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরী এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের রেজভী, বুড়িচং নজরুলিয়া মইনিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, রেজভীয়া দরবার বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম এ কাদের খান মাদবপুরী এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বক্তারা বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। কোরআন-সুন্নাহর তাফসির প্রচারের আড়ালে মনগড়া ও ভুল ব্যাখ্যা চলতে থাকায় মানুষের ঈমান-আকিদা আজ হুমকির মুখে পড়ছে। এর ফলে সমাজে উগ্রবাদ ও সহিংসতার ঝুঁকি বাড়ছে।

তারা আরও বলেন, অবক্ষয়ে নিমজ্জিত মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং মানবতাকে রক্ষায় কোরআন-সুন্নাহর বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের দাবি। এই লক্ষ্যেই আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানবতার কল্যাণে সবাইকে ইসলামী ফ্রন্টের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী ফখরুদ্দিন আহমেদ, মাওলানা মো. মিজানুর রহমান, কারী রবিউল রাজা, মাওলানা মো. নেয়ামত উল্লাহ রেজভী, হাফেজ মাওলানা মো. আবু সাইদ, মো. আব্দুল অদুদ মিয়াজী মেম্বার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক শাহজাদা হোসাইন ও কারী আবদুর রহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদী, মো. আব্দুল কাদের, মাওলানা মো. ইসমাইল হোসাইন, মো. হাবিবুর রহমান, মো. হারুনুর রশিদ, শোহাইব হাসান রাকিব, মাওলানা মো. সাইফুল ইসলাম চিশতী, মাওলানা আব্দুছ ছালাম ফারুকী, সৈকত ইসলাম বারী, মো. তানভীর হাসান, মাকসুদুল হাসান সিদ্দিকী, মো. ফয়জুল হকসহ অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!