
মারুফ হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল ইউনিয়ন এর বেলবাড়িতে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাকশীমুল ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার এর আয়োজনে বেলবাড়ি জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এলাকায় অসংখ্য লোকজন ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি এড. ফারুক আহমেদ,বুড়িচং উপজেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক সভাপতি বাকশীমুল ইউনিয়ন বিএনপি, মোঃ হাবিবুর রহমান বাবুল মাস্টার,বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সাবেক সহ সভাপতি বাকশীমুল ইউনিয়ন বিএনপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বাকশীমুল ইউনিয়ন যুবদলের সভাপতি এ.কে.এম শাহাজাহান,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রমিজ উদ্দিন মুহুরি, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন মীর,বাকশীমুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল, ৬ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মোঃ পলাশ,৯ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মোঃ আবুল মিয়া ,৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার সুলতান আহমেদ মেম্বার, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক মিয়া,জহির মোল্লা,আবুল হাসনাত সিয়াম সহ আরও অনেকে।

ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবুল বাশার বলেন আমাদের পারিবারিক সকল লোকজনের উদ্দেশ্যে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। তিনি আরও বলেন আমি আগামীতে বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন।