
বুড়িচং প্রতিনিধি।।
মদিনার কাফেলা বাংলাদেশ এর বুড়িচং উপজেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাদবপুরী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি খাজা বাকী বিল্লাহ আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সভাপতি ডাঃ মোঃ আমজাদ হোসেন, উপাধ্যক্ষ মাওলানা কাজী ফখরুদ্দিন আহমেদ এবং সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার আলম দিপুসহ বিভিন্ন দরবার ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মদিনার কাফেলা বাংলাদেশ কাজ করে যাবে। এ লক্ষ্যে তরিকতপন্থী সুন্নি জনতার ঐক্য ও সহযোগিতা কামনা করা হয়।