ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ দেশের সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা জাকারিয়া খান।

Post Inside

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. সোলাইমান পাটোয়ারী, বারেশ্বর জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন, রাজাপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রউফ, তানজিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাসুদ মৈশান এবং পূর্ব জগতপুর আবির মাহমুদ জামে মসজিদের খতিব মাওলানা মো. ওমর ফারুক সোহেল।

এসময় উপস্থিত ছিলেন গ্রাহক শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, শ্রমিক নেতা ইসমাইল, শ্রমিক নেতা আবু ইউসুফ, মহসিন খান, মাস্টার মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন গ্রামের অসংখ্য গ্রাহক।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ নষ্টের অভিযোগ তুলে এএমডি কামাল উদ্দিন জসীমের অপসারণ দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে। এছাড়া ব্যাংকটির চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।

মানববন্ধন থেকে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা এবং দেশের সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দ্রুত ফেরত আনার দাবি জানানো হয়।

আরো পড়ুন
error: Content is protected !!