বেগম রোকেয়া দিবস উপলক্ষে হোমনায় পাচঁজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাচঁজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন-অর্থনৈতিক সাফল্যে মারিয়া জাহান মনিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য ডা.হাজেরা বিবি,সফল জননী রাহেলা বেগম,নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন জিনাত আফরোজ,সমাজ উন্নয়নে রিজিয়া বেগম ।

Post Inside

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক, এসিল্যান্ড মো. মিজানুর রহমান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি আবুল কায়েস আকন্দ ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,সিনিয়র শিক্ষক মনিরুল ইসলাম মমিস,সহকারী শিক্ষক মো. তাইজুল ইসলাম, শিক্ষার্থী নাফিসা ইসলামসহ আরো অনেকে।।

আরো পড়ুন
error: Content is protected !!