১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • তারিখ : ১১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 1357

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্তত ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার অন্তত পাঁচটি থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার ভোররাত পর্যন্ত এসব অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ থানা পর্যায়ের টিম। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতা রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা, অবৈধ মিছিল, সরকারি কাজে বাধা ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।

এদিকে এর আগের কয়েক দিনের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা—বুড়িচং, দেবিদ্বার, লাকসাম, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে পৃথক ঘটনায় আরও ৪৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংঘর্ষ বা নাশকতা এড়াতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বুধবার বিকেল থেকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ।

error: Content is protected !!

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

তারিখ : ১১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫