চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

মো: মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মোফাছেল হোসেন(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম। সে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের রুহুল আমিনের ছেলে। সোমবার তথ্যটি নির্শ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের শহর ও যান পুলিশ পরিদর্শক মোঃ ইমাম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের ময়নামতি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মোফাছেল হোসেন আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসা করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Post Inside

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আটককৃত মোফাছেল হোসেন বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা করলে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!