তিনবার জাতীয় পদক প্রাপ্তিতে মতিন সৈকত -কে দাউদকান্দি উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বাইশ জুন বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপত্তিতে পরিবেশ যোদ্ধা মতিন সৈকতকে সংবর্ধনা ও সন্মাননা স্মারক দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন বলেন ‘মতিন সৈকত ব্যাক্তি প্রচেষ্টায় তিন বার জাতীয় পদকসহ সরকারিভাবে ছয়বার চট্টগ্রাম বিভাগে শীর্ষ স্থান অর্জন অর্জন করে দাউদকান্দি উপজেলাকে বারবার সন্মানিত করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পুরস্কৃত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করুক।

Post Inside

আমাদের দায়িত্ব হলো পরিবেশ উন্নয়নসহ সব বিষয়ে তাকে সহযোগিতা করা।’ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন, উপজেলা কৃষি অফিসার মোঃ সারোয়ার জামান, প্যনেল মেয়র রকিবুল ইসলাম রকিব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে পরিবেশ পদক প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে দাউদকান্দির আদমপুরের কৃতি সন্তান মতিন সৈকতের হাতে পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন এমপি, উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, সচিব ড. ফারহিনা আহমেদ। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যাক্তিগত ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মতিন সৈকত প্রথম জাতীয় পরিবেশ পদক অর্জন করেন। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার ও সম্প্রসারণে ২০১০ ও ২০১৭ সালে মতিন সৈকত দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত হন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ৬ বার সরকারিভাবে চট্টগ্রাম বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।

আরো পড়ুন
error: Content is protected !!