নানা কর্মসূচির মধ্য দিয়ে মুরাদনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়।

Post Inside

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

মাষ্টার জামাল উদ্দিন এর সঞ্চালনায়,আরো উপস্থিত ছিলেন,মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার,বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়জিয়া আক্তার,মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বাড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনু,ইউপি চেয়ারম্যান ভিপি কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, ইন্জিনিয়র সৈয়দ সওকত আহম্মেদ, কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!