পুলিশের সাথে সম্পর্ক গড়ুন, তথ্য দিয়ে অপরাধ নির্মূল করুন -ওসি বুড়িচং

মো. জাকির হোসেন।
কুমিল্লার বুড়িচং থানা ও দেবপুর ফাঁড়ির উদ্যোগে ময়নামতি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ময়নামতি ইউনিয়নে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ লালন হায়দার।

Post Inside

সঞ্চালনায় করেন বিট পুলিশিং দায়িত্বরত কর্মকর্তা এস আই কাজী হাসান উদ্দিন ও এ এস আই সাইদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন। বিশেষ অতিথি দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ জাবেদ উল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন।

বক্তব্য রাখেন মাওলানা মোঃ মাহাবুবুর রহমান, ইউপি সচিব মোঃ আব্দুল কুদ্দুছ মজুমদার সোহেল রানা, ইউপি সদস্য জসিম উদ্দিন, কামাল হোসেন মেম্বার,মোঃ সোহেল রানা মেম্বার, হাফেজ মোঃ সোহাগ, জহিরুল ইসলাম মেম্বার, মোসা:পারভীন আক্তার মেম্বার।এ

সময় উপস্থিত ছিলেন মোকাম ইউপি সদস্য মোঃ জাকির হোসেন(সাংবাদিক), বাকিবিল্লাহ, মোঃ ভুট্রু সহ রাজনীতিক, সরকারি চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ওসি ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আছি। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই সহ সকল অপরাধ রোধ করতে হলে পুলিশে সাথে সম্পর্ক তৈরি করতে এবং সকলে সহযোগীতা ও তথ্য দিয়ে এগিয়ে সহযোগীতা করতে হবে।

তিনি আরো বলেন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের সাথে কোন আপোষ নাই।

আরো পড়ুন
error: Content is protected !!