বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শরিফ খান আকাশ।।
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার (১৫ আক্টোবর)বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান।

Post Inside

উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন, সিদীপের এরিয়া ম্যনাজার সামসুল আলম, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ইন্সট্রাক্টর ইউ আর সি শহিদুল ইসলাম শেখ,ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন ও উপজেলা ওশান স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের সকলের উচিত সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা থাকা। এবং নিয়মিত হাত পরিস্কার রাখা। হাত পরিস্কার রাখলেই আমরা বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা পাব।

আরো পড়ুন
error: Content is protected !!