০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • তারিখ : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • 82

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন বুড়িচং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বুড়িচং থানা পুলিশ, সরকারি দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম প্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, গ্রাম পুলিশসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

এছাড়া, উপজেলার হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার, মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করেছে উপজেলা প্রশাসন।

error: Content is protected !!

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

তারিখ : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫