হোমনা মাথাভাঙা ইউনিয়নে প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় ঈদ-উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় উপজেলার ১নং মাথাভাঙা ইউনিয়নের ১ হাজার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৪৫০ টাকা এবং আরো ৫০০ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের উপস্থিতিতে মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাজিরুল হক ভূঁইয়া উপহার বিতরণ করেন। এ সময় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!