অভিব্যক্তি’র সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আবদুল অদুদ

নিজস্ব প্রতিবেদক।।
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘অভিব্যক্তি’ নামে নতুন একটি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি/সমন্বয়ক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও কবি নুরুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র সাংবাদিক, শিল্পী ও কবি মোহাম্মদ আবদুল অদুদ।

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় কণ্ঠভোটের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

Post Inside

সভায় কণ্ঠভোটে সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনীতিক, অ্যাক্টিভিস্ট ও কবি রিটা রহমান। উপদেষ্টা হয়েছেন প্রখ্যাত রাজনীতিক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। পৃষ্ঠপোষক হয়েছেন শিক্ষানুরাগী মিসেস হেলেন আখতার এবং বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অ্যাক্টিভিস্ট বশিরুল হক সিনহা। সহ-সভাপতি হয়েছেন মেজর (অব.) জামান এবং সিনিয়র সাংবাদিক ও কবি জামাল উদ্দিন বারী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিন্সিপাল শামসুন্নাহার লস্কর, সিনিয়র সাংবাদিক ও কবি মুশফিকুর রহমান এবং সাহিত্যিক, কবি ও অ্যাক্টিভিস্ট তালুকদার লাভলী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন কবি ইসমাইল হোসেন ইসমি এবং কোষাধ্যক্ষ হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি আনজুমান আরা শিল্পী।

কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সংগীতশিল্পী, গীতিকার ও কবি শম্পি জামান; সাহিত্য সম্পাদক গল্পকার ও কবি ফারহানা তানিয়া; প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকাশক ও কবি আলেয়া বেগম আলো; আইনবিষয়ক সম্পাদক সংগীতশিল্পী, আবৃত্তিকার ও সাহিত্যিক অ্যাডভোকেট শিমুল পারভীন; দপ্তর সম্পাদক সাংবাদিক ও কবি তাসকিনা ইয়াসমিন অ্যামি; নৃত্য সম্পাদক নৃত্যশিল্পী নাদিরা আক্তার দিনা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিশু বিজ্ঞানী মেহজাবিন মৌসি।

সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও কবি আলম মাসুদ, কবি মমতাজ বেগম (জুলাই শহীদ শাহরিয়ার বিন মতিনের মা), কবি ড. হাবিবুর রহমান খান, শিল্পী ও আবৃত্তিকার আরমিন চৌধুরী কবিতা, কবি নাসরিন নাহার আখি, সংগীতশিল্পী ফারজানা দিবা, কবি শহিদুল ইসলাম, কবি ইকবাল, কবি শাহীন খান, কবি তারিক, কবি আজাদ, কবি শাহরিয়ার, কবি হাসিব খান, কবি হাবিব, কবি ইলোরা সোমা প্রমুখ।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সাংস্কৃতিক পরিসর গড়ে তোলাই ‘অভিব্যক্তি’র অন্যতম লক্ষ্য।

আরো পড়ুন
error: Content is protected !!