কুমিল্লায় উল্টো পথে আসা বাসের চাপায় তরমুজ ব্যবসায়ী নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে উল্টো পথে আসা যাত্রীবাহী বাস চাপায় এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার বেলা আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম শহিদ মিয়া (৫১), সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ডেকিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিমসার বাজার এলাকায় ফলের ব্যবসা করতো।

Post Inside

স্থানীয় বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, নিহত শহিদ মিয়া তরমুজ নিয়ে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদ মিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করে ও মরদেহটি থানায় নিয়ে আসে।

উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানায়, মহাসড়কের কাবিলা অংশে সংস্কারের কাজ চলায় ঢাকাগামী যানবাহন উল্টো পথ দিয়ে যাচ্ছিলো। রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটেছ, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!