কুমিল্লায় ৩ আগস্ট পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৩ আগষ্ট কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে নিজের ফুফুর বাসা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।

Post Inside

গ্রেফতার ফাহিম কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ টি মামলা রয়েছে।

ফাহিম গ্রেফতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

তিনি জানান, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। যার ছবি ও ভিডিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।

সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ফাহিমের বিরুদ্ধে আগের একাধিক মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫ টি মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!