কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

নিউজ ডেস্ক।।
কুমিল্লার সদর দক্ষিন থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল বুধবার রাতে জেলার সদর দক্ষিন থানাধীন লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ কেজি গাঁজসহ মোঃ জহির হোসেন (৩০), নামে এক মাদক কারবারীকে আটক করে। সে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার জগপুর লালবাগ গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!