নাঙ্গলকোটে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

মোঃ মহিবুল ইসলাম।।
কুমিল্লার নাঙ্গলকোটে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রবাসী মোশাররফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৬) মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার শাকতলী গ্রামে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুর রহমানের পরিবার লাকসাম বসবাস করে। ঈদুল আজহা উপলক্ষে নিজ এলাকা জোড্ডা পশ্চিম ইউপির করপাতি/ দুয়ারিয়া আসেন। সোমবার উপজেলার শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোজাখুজি করলে পুকুরে আব্দুল রহমানের মরদেহ ভেসে ওঠে।

Post Inside

স্থানীয়রা আব্দুর রহমান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন, জোড্ডা পশ্চিম ইউপির সদস্য নুরুল হক।

আরো পড়ুন
error: Content is protected !!