জহিরুল হক বাবু।।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া এলাকায় অসহায়, এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার, মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ অন্যান্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া, বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য ডা. ফৌজিয়া রিজনা, মোসা. সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ ও মোঃ সুলতান।
অনুষ্ঠানে আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম জাবিরের মা মরহুমা জহুরা খাতুন, মামা ফকির আব্দুস সালাম (রহ:)সহ দাদা-দাদী ও নানা-নানীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।