মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. হাছান, মনোহরগঞ্জ।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মনোহরগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোদাইভিটা এলাকার বালুর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Post Inside

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, সদস্যসচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন আজম ও যুগ্ম আহ্বায়ক এস. এম. হুমায়ুন রশিদ লিপু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন মোহন। অনুষ্ঠান শেষে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মুন্সি, মো. মানিক, মিলন, মিঠু, আজিম, সোহাগ ও পরভেজসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ ছাড়া খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব মোহন, ঝলম দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক রুবেল ও যুগ্ম আহ্বায়ক ফকরুল, উত্তর ঝলম ইউনিয়নের আহ্বায়ক সুমন, হাসনাবাদ ইউনিয়নের আহ্বায়ক জাকির, সরসপুর ইউনিয়নের আহ্বায়ক ইউনুস ও সদস্যসচিব দেলোয়ার, মৈশাতুয়া ইউনিয়নের আহ্বায়ক সুমন ও সদস্যসচিব মানিক, লক্ষণপুর ইউনিয়নের আহ্বায়ক আরিফ ও যুগ্ম আহ্বায়ক নোমান, বিপুলাসার ইউনিয়নের সদস্যসচিব পলাশ, নাথেরপেটুয়া ইউনিয়নের আহ্বায়ক সুমন, উত্তরহাওলা ইউনিয়নের সদস্যসচিব আলমগীর এবং বাইশগাঁও ইউনিয়নের সদস্যসচিব সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!