বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের মাঝে মাছের খাবার বিতরণ

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এর অর্থায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ জন মৎস্য চাষীর মাঝে এক বস্তা করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

Post Inside

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক তানভীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, খামার ব্যবস্থাপক, এসি আই গোদরেজ এর ডেপুটি ম্যানেজার, সাংবাদিক ফয়েজ মৎস্যচাষিবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!