বুড়িচংয়ে ইয়াবাসহ মাদককারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ ১২৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এস আই রাজীব চৌধূরী সঙ্গীয় একদল পুলিশ শুক্রবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর এলাকায় অভিযান চালায়।

Post Inside

অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ মোঃ আবু জাফর (৪৫) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত আবু জাফর পূর্ব শাহদৌলতপুর গ্রামে আবদুর রব এর পুত্র।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক শনিবার কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!