সাংবাদিক সাফির উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন

বুড়িচং প্রতিনিধি।।
বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের সাংবাকিদবৃন্দ।

শুক্রবার (৬ জুন) সকালে বুড়িচং প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Post Inside

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন এস.এম.জি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ পলাশ, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য তাজুল ইসলামসহ আরো অনেকেই।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

আরো পড়ুন
error: Content is protected !!