সামাজিক সংগঠন আলোকিত পূর্ব জোড়কানন এর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল।।
সামাজিক সংগঠন আলোকিত পূর্ব জোড়কানন এর পক্ষ থেকে গোয়াল গাঁও পূর্ব পাড়া(নলুয়ার পাড়) একজন শারীরিক প্রতিবন্ধী মহিলাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে । শুক্রবার বিকালে মহিলার নিজ বাড়িতে গিয়ে চেয়ার টা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আলোকিত পূর্ব জোড়কানন এর আবদুল মমিন, মহিউদ্দিন, শাহরিয়ার শুভ, খন্দকার তানিম,খন্দকার রাহিদ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দরা।

Post Inside

হুইল চেয়ার পেয়ে বৃদ্ধ মহিলাটি জানান, আমি দীর্ঘ দিন যাবৎ স্বাভাবিক চলাফেরা করে করতে পারি না । চলাচল করতে অনেক কষ্ট হতো। কি করবো বাবা হুইল চেয়ার কিনার সামর্থ্য ও নাই। এ চেয়ার টা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তোমাদের ভালো কিছু করার তৌফিক দান করুক।

সংগঠনের সদস্য রমজান আলী জানান, তিনি দীর্ঘদিন মাজায় ভর করে চলাফেরা করে আসছিলেন যা আমাদের সংগঠনের দৃষ্টিগোচর হয়। তার পরিবারের কারো সামর্থ্য ছিল না একটা হুইল চেয়ার কিনে দেয়ার। আলোকিত পূর্ব জোড়কানন এর উদ্যোগে একঝাঁক তরুন তার জন্য এ হুইল চেয়ারের ব্যাবস্থা করে দেন। বিশেষ করে সংগঠনের প্রবাসী সদস্যদের সহযোগিতায় আমাদের এ কাজটি করা সহজ হয়েছে। আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা যেন মানুষের যেকোনো বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ আগামীতে ও আমাদের কার্যক্রম চলমান থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!