কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ভার্ড কামালের মতবিনিময় সভা

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এর টিউবওয়েল প্রতীকের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের সাথে ভার্ড কামাল মতবিনিময় করেন।

Post Inside

অনুষ্ঠানে ৩নং কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এমরানুল হক কামাল (ভার্ড কামাল)।

এসময় আরও উপস্থিত ছিলেন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নুরু নাহার বেগম, মোসাঃ উম্মে তাসলিমা (পারভীন), সাকেরা বেগম, সাধারণ সদস্য মোহাম্মদ জাকির মাহমুদ, আবদুল মোতালেব, মোঃ মাছুদুর রহমান, জামাল আহমেদ, মোঃ মাসুদ হোসেন, তৌহিদুল ইসলাম স্বপন, মতিউর রহমান, মো শাহাআলম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ২০২২ কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!