ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমাজসেবক আলহাজ্ব আনু মিয়ার দাফন সম্পন্ন

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ীর মৃত তবদুল হোসেনের ছেলে ও সাবেক চেয়ারম্যান মরহুম বজলুর রহমান ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন এর বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমাজ সেবক হাজী মোঃ আনু মিয়া শুক্রবার সকাল ৬টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি………..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। একইদিন বাদ আছর কান্দুঘর মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Post Inside

তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মরহুমের ছোট ভাই ও মাধবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, মরহুমের ছেলে মামুনুর রশিদ, অধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!