মনোহরগঞ্জে বন্যার্তদের জন্য সাড়ে ৫ লাখ টাকা সহায়তা দিলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান সুমন

মো. হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়ন বচইড় গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান সুমনের ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্তদের সহায়তায় ৫ লাখ ৫০ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার হাতে এ চেকটি তুলে দেওয়া হয়।

Post Inside

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান বন্যার্তদের জন্যে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক ত্রান তহবিলে হস্তান্তর করছে। এ টাকা সুষম ভাবে বন্টনের জন্য আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি। এদের মাধ্যমে এ টাকা বন্টন করা হবে। কমিটিতে যারা রয়েছে মো ফখরুল ইসলাম, সাংবাদিক আবুল খায়ের, নূর নবী সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান, নাসির আলম, সমাজ সেবক মোঃ রিয়াজ মাহমুদ সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অফিসার মো শাহ আলম, প্রভাষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক রতন সেন, মোঃ জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো হারুনুর রশিদ, মোঃ সাকিব রায়হান, সাংবাদিক জিএম আহসান উল্লাহ, সমাজ সেবক মো শরিফ, ইকবাল, মোঃ সুমনসহ অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!