বুড়িচংয়ে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শিরোনামে এক বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Post Inside

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, ধর্মীয় নেতা অধ্যাপক আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রকল্প কর্মকর্তা যোবায়ের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা ও সমাজসেবা সহকারী কর্মকর্তা আহমদ উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ এবং “জুলাই যোদ্ধা” ও ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে মোঃ ছাব্বির, জামিলুর রহমান তানিম, আরিফ আহমেদ মাহাদী ও তাসনিম মীম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ উন্নয়ন, নারী-শিশু সুরক্ষা, মাদক বিরোধিতা, শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। “জুলাই পুনর্জাগরণ” কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!