পাঁচ দিনেও সন্ধান মেলেনি বুড়িচংয়ের বাক প্রতিবন্ধী মহসিনের

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পাঁচ দিনেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী মোঃ মহসিনের। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারিতলা গ্রামের মৃত মোহাম্মদ চারু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার দুপুর প্রায় ২টার দিকে মহসিন বাড়ি থেকে দেবপুর বাজার এলাকায় যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

Post Inside

নিখোঁজের পরদিন ২২ মার্চ মহসিনের ভাই আব্দুল মান্নান বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এদিকে তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার টানানো হলেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মহসিনের সন্ধান পেতে সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: 01877-011725, 01739-367575।

আরো পড়ুন
error: Content is protected !!