মুরাদনগরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা চপল গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ।।
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চপল ওরফে দীন ইসলাম (৩৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Post Inside

গ্রেপ্তার চপল ওরফে দীন ইসলাম রহিমপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর মুরাদনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি চপল ওরফে দীন ইসলাম। এছাড়াও তিনি নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং এলাকায় প্রভাব বিস্তারকারী হিসেবে আলোচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত চপল ওরফে দীন ইসলামকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!