বুড়িচংয়ে অস্ত্রসহ চার ডাকাত আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

দেবপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) কাজী হাছান, সহকারী উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ২ টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করে।

Post Inside

এসময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে। আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামে মৃত নূরুল ইসলামের ছেলে আইয়ূব আলী (৪৯), ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের মৃত হক মিয়ার ছেলে মোঃ আশিক (২৬), কুমিল্লার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামের ফরচান মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০), কোতয়ালী মডেল থানার বলরামপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আল-আমিন (২৬)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক সোমবার বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।

আরো পড়ুন
error: Content is protected !!