০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বুড়িচংয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • 263

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ২৫ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ জানুয়ারী) ভোর রাতে কংশনগর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময়ে তার নিকট থেকে ১ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলউদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার বুড়িচং থানার কংশনগর গ্রামের মৃত আব্দুল বারেক (মেম্বার) এর ছেলে মোঃ আবুল খায়ের (৫৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানান।

error: Content is protected !!

বুড়িচংয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১