বুড়িচংয়ে সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বুড়িচং প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় সোমবার ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। এ কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।

উপজেলার ২১৬টি কেন্দ্রে একযোগে পরিচালিত এ টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৪৪ হাজার ৩৬৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

Post Inside

সোমবার সকাল ১০টায় উপজেলার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া জানান, প্রথম ধাপে কমিউনিটি পর্যায়ের শিশুদের টিকা প্রদান করা হবে এবং পরবর্তীতে স্কুলগামী শিশুদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, হাম রোগের প্রাদুর্ভাব রোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফল করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকা প্রদানে অভিভাবকদের সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!