সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি জসিম উদ্দিন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অন্যায়ে বিশ্বাসী নয়; দলটি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।

Post Inside

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। র‍্যালিতে নারী নেত্রীরাও অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে এমপি হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরো পড়ুন
error: Content is protected !!