০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান, যানবাহন আটক ও অর্থ জরিমানা

  • তারিখ : ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • 69

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড ও লাকসাম রোড এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। সঠিক কাগজপত্র না থাকা ও নিয়ম না মানার কারণে ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়, যার জন্য পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, একটি বাস মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার একই অপরাধের সঙ্গে কাগজপত্র ত্রুটির কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তল্লাশির অংশ হিসেবে আরও ৩টি মোটরসাইকেল আটক করা হয়, যেগুলোর চালকদের হেলমেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে মোট ১১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সামগ্রিকভাবে মোট ৪০ হাজার টাকার মামলা রুজু করা হয় এবং সংশ্লিষ্ট যানবাহনগুলো জেলা ট্রাফিক অফিস, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা যৌথ বাহিনী সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এই সম্মিলিত উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান, যানবাহন আটক ও অর্থ জরিমানা

তারিখ : ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫