হোমনায় ৩টি ডায়াগস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদন না থাকা এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারের তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আশি হাজার টাকা জরিমানা করা হয়।

Post Inside

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রহিদ হাসান সূর্য।

আরো পড়ুন
error: Content is protected !!